Ritesh Beghi
১৮ জুলাই ২০২৫, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫৪ কোটির সংস্কার, সেই নারায়ণগঞ্জ বন্দর সড়কই মৃত্যুফাঁদ!

নারায়ণগঞ্জ বন্দর মদনপুর-মদনগঞ্জ সড়কের বেহাল অবস্থা

আপনি ভাবতে পারেন যে সড়ক বন্দরবাসীর জীবন মানের ভাগ্য পরিবর্তন করবে —আজ সেটিই হয়ে উঠেছে আতঙ্কের নাম? নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কটি ৫৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিলো বছরখানেক আগে। একসময়  ভাঙা স্বপ্ন জোড়া লাগবে ভেবে এলাকাবাসীর স্বস্তির কারণ ছিলো এ সড়কটি। কিন্তু বাস্তবতা আজ তা নিয়েছে বিপরীতমূখে। বছর না ঘুরতেই সে সড়ক আজ বেহাল। খানাখন্দে ভরা, পিচ উঠে যাওয়া, কোথাও কাদার ভাগাড়—এ যেন সড়ক নয়, জনদুর্ভোগের খোলা চিত্রশালা। একটু বৃষ্টি হলেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। মিশে যায় মাটি, কাদা আর যাত্রীদের হতাশা। ভারী যানবাহনগুলো গর্তে হোঁচট খায়, অনেক সময় উল্টে যায়। এর ফলে রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট, ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুলগামী শিশুর জীবন পর্যন্ত।  এইতো দুদিন আগেই বন্দর বাজার থেকে নবীগঞ্জের মধ্যেই ৩ টি মালবাহী ট্রাক উলটে গেল। মানুষ আহত হল, খবর প্রচার হলে, লোকজন প্রতিবাদ করলো। কিন্তু কে শুনে কার কথা, কর্তৃপক্ষ সবাই যেন কচ্ছপ নিদ্রায় শায়িত।

সরেজমিন ঘুরে দেখা যায়, ধামগড়ের ইস্পাহানী বাজার, নবীগঞ্জের টি হোসেন গার্ডেন এলাকা, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বন্দর স্ট্যান্ড—সবখানেই একই দৃশ্য। রাস্তার গায়ে আর পিচ নেই, উঠে গিয়ে বেরিয়ে পড়েছে কাদাযুক্ত মাটি। প্রতিটি পদক্ষেপেই যেন লুকিয়ে আছে দুর্ঘটনার ফাঁদ।

স্থানীয়দের অভিযোগ, এটি শুধুই একটি সড়ক নয়—এটি বন্দর উপজেলার প্রাণরেখা। প্রতিদিন এই সড়ক দিয়েই হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াত করেন। স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস—সবই এই পথের উপর নির্ভরশীল। অথচ বছরের পর বছর ধরে, সংস্কারের নামেও হচ্ছে কেবল ‘চোখে ধুলো’ দেওয়া কাজ। কিছুদিন পরপর ইট বা খোয়া ফেলে দায় সারছে কর্তৃপক্ষ। কিন্তু তাতে সমস্যার স্থায়ী কোনো সমাধান মিলছে না।

এই ভয়াবহ অবস্থার প্রেক্ষিতে এলাকাবাসীর দাবি—আর দেরি নয়। দ্রুত ও টেকসই সংস্কার দরকার এই সড়কে। তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন মানবিক বিবেচনায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।

বন্দরবাসীর ভাষায়, “রাস্তা আমাদের জীবন, আর এখন সে জীবনই ঝুঁকিতে। উন্নয়নের নামে যদি এই ভোগান্তিই নসীব হয়, তাহলে সেটা উন্নয়ন নয়—ধোঁকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০