Ritesh Beghi
১৮ জুলাই ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদর্শে আঘাত সহ্য করবে না বিএনপির নেতাকর্মী

চাঁদপুরে বিএনপির নেতাকর্মীর বিক্ষোভ

চাঁদপুরে জাতীতাবাদী যুবদল অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বিকেলে (১৭ জুলাই ২০২৫) চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা যুবদল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম ।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল আমিন আকাশের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমুছ সালাম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ রিপন খান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, পারভেজ আলম রবিন,

পৌর যুবদলের আহবায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারের ব্যর্থতায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

যারা দেশের মঙ্গল চায় না তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাদের সর্ম্পকে আমাদের সজাগ থাকতে হবে।তারা বিএনপি ও তারেক রহমান নিয়েও ষড়যন্ত্র করছে। যুবদলের নেতা কর্মীরা বেচে থাকতে তাদের ষড়যন্ত্র সফল হতে দিব না।

মানিক আরো বলেন, আজকে এই প্রতিবাদের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে দেশে আর কোন স্বৈরাচারের উত্থান হতে দেয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোন স্বৈরাচার টিকে থাকতে পারবে না। গেল ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন করিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে রয়েছি।

শেখ ফরিদ আহমেদ মানিক নতুন রাজনৈতিক দল এনসিপির উদ্দেশ্যে বলেন, এই দলে যেসব নেতৃবৃন্দ রয়েছে তারা আমাদের সন্তান তুল্য। অথচ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধেও তারা কথা বলছে। এনসিপির নেতৃবৃন্দকে বলবো, তোমরা যেই অভিভাবকের পেছনে হাঁটছো তারা মানুষকে রগকাটা শেখায়। তোমরা ঠিক করো, কি করবে। দেশপ্রেমিক অভিভাবকের পেছনে থাকবে, না তাদের পেছনে থাকবে। বুধবার যে ঘটনা গোপালগঞ্জে হয়েছে। সবার আগে বিএনপি মহাসচিব এবং তারেক রহমান নিন্দা প্রকাশ করেছেন। আমাদের সহযোদ্ধাদের গায়ে ফ্যাসিবাদের কেউ আঘাত করবে তাতে বিএনপি বসে থাকবে না। তোমরা প্রকাশ্যে আমাদের নেতার কাছে ক্ষমা চাও। আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উদার মনের নেতা। অবশ্যই তারা তোমাদেরকে ক্ষমা করবে। আমরা আগামী দিনে একসাথে সকল কর্মসূচি বাস্তবায়ন করবো।

শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের বদনাম করার জন্য বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে। এক্ষেত্রে সবাই সজাগ থাকতে হবে। কোন অপপ্রচারের ফাঁদে পা দিবেন না।কেউ কোন মাদকের সাথে লিপ্ত থাকবেন না। মাদকের সাথে যে সম্পৃক্ত থাকবে, সে বিএনপিতে থাকতে পারবে না। দলের অতি উৎসাহী হয়ে কারো নামে ব্যানার বানাবেন না। আমাদের নেতা তারেক রহমান যাকে নমিনেশন দিবে। আমরা তার জন্য নির্বাচন করব।

সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, বিএনপির সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র-জনতার মাধ্যমে গণঅভ্যুত্থান আমরা ব্যর্থ হতে দিবো না । আমাদের আন্দোলন চলছে এবং চলবে।সামনে অদৃশ্য শক্তির সাথে লড়াই। তারা প্রকাশ্য হয়ে গেছে। জামাত শিবির স্বাধীনতাকে বিশ্বাস করে না। স্বৈরাচার শেখ হাসিনার ঠাঁই হয়েছে দিল্লিতে আর তারা যাবে পাকিস্তানে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের জিয়ার আদর্শের সৈনিক হতে হবে।প্রতিদিন একটি ভালো কাজ করতে হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতা কর্মী যোগ দেয়।

এদিন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জোরপুকুর পাড়- কালিবাড়ি, বাইতুল আমিন মসজিদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় যুবদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে চাঁদপুর শহরের রাজপথ কম্পিত হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০