Publisher
১৭ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাংগাইল দেলদুয়ারে ফ্রি ব্লাড গ্রুপ চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাংগাইল জেলাধীন দেলদুয়ার থানার ডুবাইল ইউনিয়নের পড়াইখালী গ্রামে ফ্রি ব্লাড গ্রুপ চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর ২০২১ইং) ”আমাদের গ্রাম পড়াইখালী” ফেসবুক গ্রুপের উদ্যোগে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।

রক্তের গ্রুপ জানা থাকলে আরো বেশি মানুষ অংশ গ্রহণ করবে এই উদ্দেশ্য গ্রামের আপামর জন সাধারণকে রক্ত দানে উদ্ভুদ্ধ করতে এই কর্মসূচীর আয়োজন করে গ্রুপটি। দেশে প্রবাসে কর্মরত সদস্যবৃন্দের শতস্ফুর্ত অর্থায়নে পরিচালিত হয় ক্যাম্পেইনটি। সকালে ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে পশ্চিম পাড়া মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে রক্ত পরীক্ষা করা হয়। দুপুরে মধ্য পাড়ায় এবং বিকালে পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে রক্ত গ্রুপিং করা হয়। বিপুল উৎসাহে নরনারী আবাল বৃদ্ধা বণিতা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।গ্রুপের সেচ্ছ্বাসেবকদের নিবিড় তত্তাবধানে ৪ শতাধিক রক্তের গ্রুপ টেস্ট করা হয়। এলাকা বাসীর বিপুল উৎসাহ ও উদ্দিপনায় দেখে সংগঠনটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আগামী ডিসেম্বরে ডায়াবেটিস টেস্ট ক্যাম্পেইন পরিচালনার করার আশাবাদ ব্যক্ত করে । গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বলেন, “আমাদের গ্রাম পড়াইখালী” ফেসবুক গ্রুপের মত অনান্য গ্রামেও স্বাস্থ্য রক্ষামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হলে আরো বেশি মানুষকে রক্ত দিতে উৎসাহিত করা যাবে। এতে বেচে যেতে পারে হাজারো মানুষের প্রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০