admim
১১ জুলাই ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিড নিয়েও জাপানকে হারাতে পারল না বাংলাদেশ

লিড নিয়েও জাপানকে হারাতে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দাজহুতে চলছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। বাংলাদেশের বালক-বালিকা দুই দলই সেখানে খেলছে। দুই দলই তৃতীয় স্থানের জন্য আগামী রোববার লড়বে। সেদিন বাংলাদেশ বালক দলের প্রতিপক্ষ মালয়েশিয়া আর বালিকা দলের প্রতিপক্ষ কাজাখস্তান।
বালক বিভাগে আজ সেমিফাইনাল ম্যাচ ছিল জাপানের বিপক্ষে। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে স্কোরলাইন ছিল ৩-২। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। শেষ কোয়ার্টারে জাপান তিন গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এতে জাপান ফাইনালে উঠে আর বাংলাদেশকে সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে।

বালক দলের মতো বালিকা দলও জয়বঞ্চিত হয়েছে। কাজাখস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ৫৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে কাজাখস্তান পেনাল্টি স্ট্রোক পায়। সেই স্ট্রোক থেকে গোল করে খেলায় সমতা আনে ২-২ গোলে। ৮ মিনিটে কাজাখস্তান গোল করে ম্যাচে প্রথম লিড নিয়েছিল। ৩০ ও ৩৩ মিনিটে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন তিশা ও রিমন শারিকা।

বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো অ-১৮ এশিয়া কাপে খেলছে। অভিষেক আসরেই তৃতীয় স্থানের জন্য লড়বেন রিমনরা। অন্যদিকে, বালক দলের রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে একেবারে অন্তিম মুহূর্তে গোল দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছিল ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০