Publisher
২৮ মে ২০২১, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ধর্মের অপব্যাখ্যা কারীরা শয়তানের অনুসারী’

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ধর্মের অপব্যাখ্যা কারীরা শয়তানের অনুসারী তাদের কঠোর হস্তে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
শুক্রবার (২৮ মে ২০২১) বিকেল ৫টায় কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধীকরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এ মন্তব্য করেন।
এমপি গোপাল বলেন, সমাজে ধর্মের বাণী সঠিকভাবে ছড়িয়ে দিতে পারলে অসামাজিক কার্যকলাপ ও অবক্ষয় দূর করা সম্ভব। ধর্মীয় কর্মকান্ডের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্য, মানবতার জন্য কাজ করতে হবে। প্রতিটি ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। যারা ধর্মের অপব্যাখ্যা করে তারা মানবতার চরম শত্রু। তাদের প্রতিহত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, ডাবোর ইউপি সত্যেজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০