news desk
২০ মার্চ ২০২১, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পথে গণধর্ষণের শিকার প্রেমিকা!

নওগাঁর বদলগাছীতে প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পথে প্রেমিকা গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার পারআধাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণী। আসামিরা হলেন- একই উপজেলার রামপুরে মনির হোসেনের ছেলে মমিনুর হোসেন ওরফে লাদেন, ফরহাদ হোসেনের ছেলে মমিন হোসেন এবং অজ্ঞাত আরেকজন।

জানা গেছে, বদলগাছীর পারআধাইপুরের এক তরুণের সঙ্গে পার্শবর্তী পত্নীতলা উপজেলার দক্ষিণ আড়াইল গ্রামের ওই তরুণীর পাঁচ বছর যাবত প্রেম ছিল। বৃহস্পতিবার প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রেমিকের খালাতো ভাইয়ের বাসায় যান তিনি। রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা ওই তরুণীকে পার্শ্ববর্তী ফসলি জমিতে নিয়ে মুখ বেঁধে ও হাত-পা চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে।

বদলগাছী থানা ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ধর্ষণে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। পরে দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আসামিকে গ্রেফতারে অভিযান চলমান।

খালিদ হোসেন মিলু
বদলগাছী,নওগাঁ প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০