Ritesh Beghi
৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোচ পরিবর্তন করেও জয়ের দেখা পেল না ইউনাইটেড

টানা ব্যর্থতায় কোচিং স্টাফে পরিবর্তন নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ। রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হন স্কটিশ কোচ ড্যারেন ফ্লেচার। এরপরও জয়ের দেখা পেল না রেড ডেভিলরা। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা বার্নলির বিপক্ষে ২-২ গোল ব্যবধানে ড্র করেছে ইউনাইটেড।

চলতি লিগে আমোরিমের অধীনে শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই চাকরিচ্যুত হন পর্তুগিজ কোচ। ২০২৪ সালের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ৪০ বছর বয়সী রুবেন আমোরিমের অধীনে ৬৩ ম্যাচে ২৫টি ম্যাচ জেতে রেড ক্লাবটি।

ক্লাব কর্তৃপক্ষ প্রত্যাশা করেছিল, নতুন কোচের অধীনে ভালো করবে দল। জয়ের লক্ষ্য নিয়েই বার্নলির বিপক্ষে খেলতে নামে ইউনাইটেড।

প্রতিপক্ষে মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ড্যারেন ফ্লেচারের শিষ্যরা। কিন্তু ম্যাচোর ১৩তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এরপর একের পর এক আক্রমণ চালালেও পায়নি গোলের দেখা। ফলে ০-১ গোল ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোছানো ফুটবল শুরু করে ইউনাইটেড। সেই সুবাদে মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে লিডও নেয় তারা। ম্যাচের ৫০তম ও ৬০তম মিনিটে গোল দুটি করেন দলের স্লোভেনিয়ান তারকা ফুটবলার বেনজামিন সেসেকো। তবে ছয় মিনিট পরেই সমতায় ফেরে বার্নলি। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোলটি করেন জাইডন অ্যান্টনি। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ের পর ২১ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তাদের অবস্থান সাত নম্বরে। আর সমান সংখ্যক ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ১৯তম স্থান অবস্থান করছে বার্নলি। এদিকে টেবিলের শীর্ষে অবস্থান আর্সেনালের। ২০ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৪৮ পয়েন্ট। আর ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০