Publisher
৩১ ডিসেম্বর ২০২২, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ হয়নি আলাদা হয়েছি, শিগগিরই বিচ্ছেদের কাগজ পাঠিয়ে দেব: পরীমণি

নিজস্ব প্রতিবেদক: এমন অসুস্থ সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছি। ওর সঙ্গে আর থাকা হবে না। তবে এখনও বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের চিঠি শিগগিরই পাঠিয়ে দেবো’- অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার না করার প্রসঙ্গে এভাবেই সমকালকে বলছিলেন চিত্রনায়িকা পরীমণি।

গত ১০ জানুয়ারি রাজ-পরীর সম্পর্কের খবর প্রথম জানাজানি হয়। পরে ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। তার আগেরদিন হয় গায়েহলুদ। এ বছরই তাদের পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু পুরো বছর না যেতেই পরীমণি বললেন, তাদের একসঙ্গে আর থাকা হচ্ছে না, বিচ্ছেদের কাগজ স্বামী রাজকে পাঠাবেন শিগগিরই।

শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে পরীমণি তাদের বিচ্ছেদের ইঙ্গিত দেন। সেখানে এই নায়িকা লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পরীর এই স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ করা হয় তার সঙ্গে। রাতে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। শনিবার সকালে আবার যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ বিষয়ে কি আর বলব! আমি ভালো নেই। মানসিক অবস্থাও বেশ খারাপ। এই অবস্থায় বেশিকিছু বলার মুডে নেই। শুধু এতোটুকু বলবো, আমাদের সম্পর্ক অনেক দিন ধরে ভালো যাচ্ছিল না। তারপরও রাজ্যর দিকে চেয়ে চেষ্টা করছিলাম ভালো করার। কিন্তু একটা খারাপ সম্পর্ক নিয়ে বেশিদূর তো এগোনো যায় না। আমিও হয়তো এগোতে পারছি না। তাই বাধ্য হয়েই আলাদা হচ্ছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০