Publisher
২৮ মে ২০২১, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউনে হওয়া সকল বিয়ে বাতিল

আর্ন্তজাতিক ডেস্ক: চলতি মাসে (মে) ভারতের মধ্যপ্রদেশে যারা বিয়ে করেছেন তাদের সবার বিয়ে বাতিল করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য প্রশাসন এ ঘোষণা দেয়। রাজ্যটিতে চলমান লকডাউনে সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় এমন স্বীদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ সরকার।

লকডাউন উপেক্ষা করে শুধু মে মাসেই রাজ্যেটিতে মোট ১৩০টি গোপন বিয়ে হয়। যার সবগুলো বিয়েকে পরে অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া লকডাউনের সময় করা কোন বিয়ের সনদপত্র না দিতে জেলা প্রশাসকদের জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, সরকারি নির্দেশ অমান্য করায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী বিয়েগুলোকে বাতিল ঘোষণা করা হয়।

রাজ্য প্রশাসন বলছে, লকডাউন ঘোষণার সময় স্পষ্টভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো ধরনের বিয়ে হবে না। তবুও বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে। ফলে এমন স্বীদ্ধান্ত নেয় রাজ্য।

এ ঘটনার পর অনেকে আবার পাশের রাজ্যে গিয়ে সারছেন বিয়ের আনুষ্ঠানিকতা। এদের বেশিরভাগেরই গন্তব্য উত্তর প্রদেশ। কারণ অন্য কোন রাজ্যে লকডাউনে বিয়ে বন্ধ এমন নিয়ম বলবৎ নাই।

এছাড়া, ভারতের তামিলনাড়ুর এক জুটি চলমান বিধিনিষেধ এড়াতে বিয়ের জন্য একটি বিমান ভাড়া করেছেন। ১৬০ জনেরও বেশি অতিথিকে নিয়ে মাঝ আকাশেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০