admim
১০ জুলাই ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ ডুবিয়ে দেয় হুতিরা। এরমধ্যেই ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা চালাল তারা।
ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বৃহস্পতিবার (১০ জুলাই) জানিয়েছেন তারা ‘গুণগত সামরিক অভিযান’ চালিয়েছেন।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে ভূপাতিত করা হয়েছে।
অপরদিকে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতিরা ইটার্নিটি-সি নামের একটি জাহাজের ছয় ক্রুকে জিম্মি করে নিয়ে গেছে। গত সোমবার এ জাহাজটিতে হুতিরা হামলা চালায়। এতে চার নাবিকের মৃত্যু হয়।

জাহাজটি হামলার পর মঙ্গলবার ডুবে যায়। এতে মোট ২৫ জন ক্রু ছিলেন। যারমধ্যে কয়েকজনকে সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। এই ক্রুদের ১১ জন এখনো নিখোঁজ আছেন। যাদের অন্তত ছয়জনকে আটক করে নিয়ে গেছে হুতিরা।
হুতি মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন ক্রুকে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। যাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।

হুতিরা ম্যাজিক সিস নামের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার পরপরই ইটার্নিটি-সি তে হামলা চালায়। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুটি বড় বড় জাহাজ ডুবির ঘটনা ঘটে। হুতিরা জানিয়েছে, এই জাহাজগুলো দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করছিল।

হুতিরা ২০২৩ সালের নভেম্বরে প্রথম জাহাজ লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। ওই সময় তারা প্রায় ১০০টি জাহাজে হামলা চালায়। দখলদার ইসরায়েল যেন ফিলিস্তিনের গাজায় বর্বরতা বন্ধ করে সেটি নিশ্চিতে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এ সশস্ত্র গোষ্ঠী।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

১৩

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

১৪

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৭

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৮

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৯

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

২০