admim
১৫ জুলাই ২০২৫, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির দায়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডি অপসারণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়ম ও দুর্নীতির হোতা ছিলেন খোদ ব্যাংকের শীর্ষ নির্বাহী

নিজস্ব প্রতিবেদনঃ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়ম ও দুর্নীতির হোতা ছিলেন খোদ ব্যাংকের শীর্ষ নির্বাহী। বেনামি ঋণ বিতরণ, আমানতের অর্থ লোপাট, এমনকি যাকাত ফান্ডের অপব্যবহার— এমন কোনো অভিযোগ নেই যা উঠেনি তার বিরুদ্ধে। এসব গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে অবশেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এমডির অপসারণের সিদ্ধান্ত জানানো হয়েছে।

সৈয়দ ওয়াসেক মো. আলী ২০১৫ সালের ৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে দুই দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকাল হয়ে ওঠে ব্যাংকের আর্থিক বিপর্যয়ের প্রধান উৎস।

বেনামি ঋণ বিতরণ, আমানত লোপাট, এমনকি যাকাত ফান্ডের অপব্যবহার— একের পর এক গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তেও প্রমাণিত হয়।

এমন পরিস্থিতিতে গত জুন মাসে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিচালনা পর্ষদ তাকে এমডির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি দেয়। তাদের সুপারিশের ভিত্তিতে সৈয়দ ওয়াসেক মো. আলীকে আজ আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক।

যদিও চলতি বছরের ৫ জানুয়ারি থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন।

বিস্তারিত আসছে…

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০