news desk
২ জানুয়ারী ২০২০, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটি নির্বাচন : ঢাকা উত্তরে ৪৪৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ,বাতিল ১৮

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে চূড়ান্ত বাছাই শেষে ৪৪৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে,দুইজন নারী কাউন্সিলর প্রার্থীসহ ১৮ জনের মনোননয়পত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে যাচাই-বাছাই শেষে ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য জানান।

জানা গেছে, ৫৪টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩৫৯ জন এবং ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৮৭ জন।

 

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার । গত রবিবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ৩১ ডিসেম্বর, মঙ্গলবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, বৃহস্পতিবার এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি, বৃহস্পতিবার। বিদ্যমান ভোটার তালিকা দিয়েই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ করা হবে। দুই সিটির সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩৪৯টি এবং ভোটকক্ষ ৭ হাজার ৫১৬টি। ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ১২৪ এবং ভোটকক্ষ ৫ হাজার ৯৯৮টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০