Ritesh Beghi
২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সংবর্ধনায় আসতে গিয়ে কুমিল্লায় বাস দুর্ঘটনা, আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে গিয়ে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। 

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে যাওয়া বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের উপর উঠে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকজন গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, উত্তর ফকিরপুর নিবাসী জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

বাসের যাত্রী নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ বাসটি কেঁপে ওঠে, তারপরই বিকট শব্দে সড়ক বিভাজনের উপরে উঠে যায়। মুহূর্তেই চারদিকে চিৎকার আর আর্তনাদ শুরু হয়। দুর্ঘটনায় আহত অন্য প্রায় ৩০ জন নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ টি অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমরা সবাই নোয়াখালী ফিরছি।

আরেক প্রত্যক্ষদর্শী সৈকত ঢাকা পোস্টকে বলেন, যাত্রার শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু বাগমারা বাজার এলাকায় পৌঁছানোর পরই দুর্ঘটনাটি ঘটে। যদি স্থানীয়রা দ্রুত সাহায্যে না আসতেন, ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারত।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রাপথে আমাদের নেতাকর্মীদের বহনকারী একটি ৪২ আসনের বাস কুমিল্লার বাগমারা বাজারের সামনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য গভীর বেদনার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দ্রুত অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। আহত সবাই আমার অত্যন্ত কাছের ও প্রিয় নেতাকর্মী। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০