Ritesh Beghi
২৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার মৃত্যুর ৪৮ ঘণ্টা পর না ফেরার দেশে ছেলে

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার শোকে ৪৮ ঘণ্টা পর মারা গেল ছেলেও। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেনের (১৭) সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার মারা যান। এর আগে আরও দুবার স্ট্রোক করেন তিনি। বাবা মারা যাওয়ায় শোকে ভেঙে পড়ে নুরুল আবছারের ছোট ছেলে ইমাম হোসেন (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় তার বুকে ব্যথা উঠায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. নুর উদ্দিন জানান, হতদরিদ্র রিকশাচালক নুরুল আবছার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ সদস্যের পরিবার চলত তার উপার্জিত আয় দিয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছেন। দুই ছেলে স্কুলে পড়াশোনা করে। তিনি দুবার হার্ট অ্যাটাক করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। গত রোববার তিনি মারা যান। বাবা মারা যাওয়ার দুদিন পর ছোট ছেলে ইমাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বুজর্গ উমেদ নগর জামে মসজিদের সামনে ইমাম হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, বাবার মৃত্যুর দুইদিনের মাথায় ছেলের মৃত্যু খুবই হৃদয়বিদারক৷ শুনে খুবই খারাপ লাগছে। আল্লাহ ওই পরিবারকে শোক সইবার শক্তি দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০