news desk
২৪ নভেম্বর ২০১৯, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্ছেদের পর এবার বুড়িগঙ্গার তীরে দোকান বসালো খোদ বিআইডব্লিউটিএ!

প্রাইম টিভি বাংলা (অনলাইন)ঃ

রাজধানীর সদরঘাট এলাকার ওয়াইজ ঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদের পর এবার দোকান বসালো খোদ বিআইডব্লিউটিএ। গত ৬ মাস আগে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করলেও এবার বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারিদের ব্যবস্থাপনায় সদরঘাটের পাশ ঘেঁষে ওয়াইজঘাটে বসেছে শীত বস্ত্রের দোকান।
ফলে উচ্ছেদের পর নদী তীরে যে সৌন্দর্য আবহ সৃষ্টি হয়েছিল, তা আবার হারিয়ে গেছে।তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, চলতি বছরের ১৫ নভেম্বর থেকে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারী পর্যন্ত ওয়াইজঘাট ও সোয়ারীঘাট এলাকার মধ্যবর্তি জায়গায় বাজার বসানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই তিন মাসের জন্য প্রায় সোয়া দুই লাখ টাকায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে সেখানে বাজার বসানোর অনুমতি দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
জানাযায়,আনোয়ার হোসেন ঘাটশ্রমিক একতা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। কাগজে-কলমে আনোয়ার হোসেনকে বাজার বসানোর অনুমতি দেওয়া হলেও এর পেছনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমান মিয়াজি, ওয়ার্ড যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাদের যোগ সাজসে চলছে এই অবৈধ বাজার।বিআইডব্লিউটিএর এমন সিদ্ধান্তে হতবাক ও বিস্ময় প্রকাশ করেছে অনেকে।বুড়িগঙ্গার তীরে এভাবে বাজার বসানোর অনুমতি দেওয়া ঠিক হয়নি বলে মনে করছেন সাধারন মানুষ।ওয়াইজ ঘাটের একজন ফল ব্যবসায়ী জানান, একটি বাজার বসানোর অনুমতি দেওয়ার কারণে পর্যায়ক্রমে অন্য এলাকায়ও অনুরুপ দোকান কিংবা বাজার বসানোর চেষ্টা করবে। তখন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলেও মন্তব্য করেন ওই ফল ব্যবসায়ী।
আবার অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন,বিআইডব্লিউটিএ নিজে রক্ষক হয়ে উচ্ছেদ করলেও ভক্ষকের বেশে নিজেরাই দোকান বসিয়েছে।এতে করে বেশী ভোন্তাতিতে পরেছে কেরানীগঞ্জ থেকে পারাপাড় হওয়া খেয়া ঘাট পাড়ি দেয়া সাধারন মানুষ।
এসকল দোকান সর্ম্পকে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (পোর্ট এন্ড ট্রাফিক) আরিফ উদ্দিন জানান, উর্ধতন কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে ৩মাসের জন্য ওয়াইজ ঘাটের পটুয়াখালীর লঞ্চঘাটের গ্যাংওয়ে ১ ও ২ এর অংশ শীতবস্ত্র বিক্রির অনুমতি দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১০

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১১

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

১৩

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

১৪

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে

১৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দেশে স্বর্ণের দামে ধস

১৯

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

২০