Publisher
২০ ফেব্রুয়ারী ২০২২, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে সকাল ৮টায়

অনলাইন ডেস্ক: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল সোমবার সকালে বইমেলা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলার আয়োজক কর্তৃপক্ষ। এদিন সকাল ৮টায় মেলা উন্মুক্ত করে দেয়া হবে, চলবে রাত ৯টা পর্যন্ত।

মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল ৮টায় সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত করে দেয়া হবে। এদিন সব প্রকাশককে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বই নিয়ে মেলায় প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে।

নভেল করোনাভাইরাসের কারণে এবারের অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলে বাড়ানো হতে পারে সময়সীমা।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ মিলিয়ে মেলার মোট আয়তন প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট। থাকছে ৩৫টি প্যাভিলিয়ন। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ১৪২টি স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩২টি প্রতিষ্ঠান পেয়েছে ৬৩৪টি স্টল। সব মিলিয়ে মেলায় অংশ নেয়া সংস্থার সংখ্যা ৫৩৪টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১০

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১১

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১২

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৩

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

১৪

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

১৫

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

১৬

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

১৭

দেশে আরও কমল স্বর্ণের দাম

১৮

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

১৯

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

২০