Publisher
২৪ এপ্রিল ২০২১, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতা হবে ‘সিটি অব ফিউচার’ :নরেন্দ্র মোদি

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে ‘সিটি অব জয়’ থেকে কলকাতাকে ‘সিটি অব ফিউচার’ হিসাবে গড়ে তোলা হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার দল বিজেপি জয়ী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মোদি শুক্রবার পশ্চিমবঙ্গে সফরে এসে চারটি নির্বাচনি সভায় ভাষণ দেওয়ার কথা ছিল।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে সফর বাতিল করেন তিনি। ওই চার প্রচার সভার পরিবর্তে শুক্রবার দিল্লি থেকে ভার্চুয়ালি ভাষণ দেন পশ্চিমবঙ্গের ৬ জেলার ভোটারদের উদ্দেশে।

শেষ দুই দফা নির্বাচনের ৫৬টি কেন্দ্রে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এলাকার মানুষজনকে মোদির ভাষণ শোনার ব্যবস্থা করে বিজেপি। এনডিটিভির খবর।

মোদি বলেন, বাংলার মানুষের আশীর্বাদে এবার এই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপি এই বাংলাকে সোনার বাংলায় রূপ দেবে।

কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার গড়ে বাংলার উন্নয়নে ব্রতী হবে। বাংলাকে গুন্ডামুক্ত রাজ্য হিসাবে গড়ে তুলবে। কলকাতা হবে বিভেদমুক্ত এক শহর।

বিজেপি ক্ষমতায় এসে এই রাজ্যের অপরাধ দমনের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে অপরাধীদের বিচার করবে।

মোদি বলেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ, পাচার, তোলাবাজি, সিন্ডিকেট রাজ বন্ধ করে বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে।

বাংলায় কৃষি ও শিল্পের বিকাশ ঘটিয়ে এই রাজ্যে দ্রুত শিল্পায়ন করবে। করোনার কারণে তিনি পশ্চিমবঙ্গে আসতে পারেননি বলে দুঃখ প্রকাশও করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০