Ritesh Beghi
২০ জুন ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ কর্মকর্তা ও ইসরাইলি দূতের মধ্যে তুমুল তর্কবিতর্ক

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। 

শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের ওপর সশস্ত্র সংঘাত বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি।

এ ঘটনাকে জাতিসংঘের কূটনৈতিক শিষ্টাচারের ব্যাপক লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা নির্মূল বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে প্যাটেনের পদত্যাগ দাবি করেন ড্যানন।

জাতিসংঘের এ কর্মকর্তা ইসরাইলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনে কালোতালিকাভুক্ত করেছিলেন। ড্যানন তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রসঙ্গ টেনে বলেন, ইসরাইলকে লক্ষ্যবস্তু করার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের অবস্থানের কাছে প্যাটেন নতি স্বীকার করেছেন।

রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ জাতিসংঘের আরেক বিশেষ দূত ভ্যানেসা ফ্রেজার হস্তক্ষেপ করেন। তিনি পয়েন্ট অর্ডার তুলে ফ্লোর নেন। এ সময় তিনি ড্যাননকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরতে থাকতে অনুরোধ জানান।

জবাবে ইসরায়েলি রাষ্ট্রদূত ফ্রেজারকে চুপ থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, আমরা একটি সদস্য রাষ্ট্র আর আপনি জাতিসংঘের একজন কর্মচারী। তাই আপনি শান্ত হয়ে যান।

ফ্রেজার জাতিসংঘে মাল্টার সাবেক রাষ্ট্রদূত ছিলেন। তিনি চলতি সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।

এতে সতর্ক করে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা ‘আশঙ্কাজনকভাবে’ বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ কর্মকর্তা ও ইসরাইলি দূতের মধ্যে তুমুল তর্কবিতর্ক

আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ

গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

‘মেলোনি আমার সঙ্গে ছবি তোলার জন্য কাকুতি-মিনতি করেছিলেন’

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছিটকে গেলেন তারকা, বিপাকে আর্জেন্টিনা

ঘোষণা দিয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

শিক্ষার্থীদের খেলাধুলা রুখবে মাদক ও মোবাইল আসক্তি

১৫

ইতালি কখনো কারও কাছে ভিক্ষা বা মিনতি করে না: ট্রাম্পকে মেলোনি

১৬

২৭ বছর আগে যেভাবে ব্রাজিলকে হারিয়ে রূপকথা লিখেছিল হাইতি

১৭

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে মেসি

১৮

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

১৯

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

২০