Publisher
২৮ ডিসেম্বর ২০২১, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিডিপি দিয়ে মানুষের পেট ভরে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে। জিডিপি কত বেড়েছে তা দেশের মানুষ জানতে চায় না। জিডিপি দিয়ে মানুষের পেট ভরে না, তাই চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গেলে ফলাফল বিরাট একটা শূন্য।

মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী মেজর (অব.) মো. মাহফুজুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে সুশাসন ও নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রে ন্যায়বিচারের ঘাটতি লক্ষ্য করা যায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। সড়কে দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে আবার প্রতিদিন রাস্তা বন্ধ হয়ে হাজার হাজার মানুষ সড়কে আটকে সীমাহীন ভোগান্তি পোহাবে- এটাই যেন স্বাভাবিক ঘটনা। রেলের সঙ্গে বাসের ধাক্কা লেগে মানুষ মারা যাবে, এটা যেন খুবই স্বাভাবিক ঘটনা। মেগা প্রকল্প মানেই মেগা ব্যয়। এক বছরের কাজ তিন বছর ধরে চলবে, একশ কোটি টাকার স্থলে তিনশ কোটি টাকা ব্যয় হবে। এক বছরের স্থলে তিন বছর ধরে কষ্ট করবে সাধারণ মানুষ।

তিনি বলেন, কাজ নেই, বেকারত্ব বাড়ছে। ট্যাক্স বেড়েছে সব ক্ষেত্রে, কিন্তু মানুষের আয় বাড়েনি। তাই নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবনযাপন দুঃসহ হয়ে উঠেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে বিএনপি এলে সেই ধারাবাহিকতা রক্ষা করবে। দেশ ও মানুষের কোনো উপকার হবে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জানে দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, লুটপাট আর বৈষম্য দূর করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

তিনি আরও বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, যে স্বপ্ন পূরণ করতে লাখো মা-বোন সম্ভ্রম দিয়েছেন- আমরা সেই স্বপ্ন পূরণ করতেই রাজনীতি করছি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তেই আমরা এগিয়ে চলছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. এমরান হোসেন মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, মো. জয়নাল আবেদীন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০