news desk
১৭ এপ্রিল ২০২০, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

না’গঞ্জে সর্বোচ্চ ঝুঁকিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার: প্রয়োজন আলাদা থাকার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: করোনা মোকাবিলায় সম্মুখসারিতে আছেন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। এসব পেশাজীবীর মধ্যে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের সুরক্ষার বিষয়টি সামনে চলে এসেছে। তাঁদের সুরক্ষা নিশ্চিত না হলে দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে। সেই সাথে তাদের সুরক্ষা নিশ্চিতের সাথে সামনে এসেছে তাদের পরিবারের সুরক্ষার বিষয়।

নারায়নগঞ্জে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত ৩০০ শয্যার ইতিমধ্যে সিভিল সার্জেনসহ ১৩জন চিকিৎসক এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসরা করোনা আক্রান্ত রোগীর সামনে থাকায় তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে সর্বোচ্চ। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা দিয়ে যখন তারা বাড়ি ফিরেন তাদের পরিবারের সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে কয়েকগুন। নারায়নগঞ্জে প্রেক্ষাপটে অধিকাংশ চিকিৎসক নারায়নগঞ্জ এলাকায় থাকার তাদের বাড়ি হাসপাতালের আশেপাশের এলাকায় এবং নারায়নগঞ্জের মধ্যেই । ফলে তারা নিজের দ্বায়িত্ব পালন শেষে তারা ফিরে যান। এতে করে তাদের পরিবারের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়ে যায়।

এবিষয়ে একাধিক কর্মকর্তার সাথে কথা হলে তারা জানায়, নারায়নগঞ্জে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা রয়েছে। পযাপ্ত পরিমানে পিপিই, মাস্ক ও হ্যান্ড গ্লাভস মজুদ আছে। তারা সম্পুর্ন সুরক্ষা নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তারা জানান, অধিকাংশ চিকিৎসকদের বাসা আশেপাশে থাকায় তারা নিজেকে জীবানুমুক্ত করে নিজের বাসায় ফিরছেন। এখনও তাদের মধ্য থেকে তাদের মাধ্যমে পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয় পরিলক্ষিত হয়নি। তবে এমন পরিস্থির সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে তাদের থাকা, খাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে বিশেষজ্ঞদের দাবি, চিকিৎসকরা যেহেতু সবচেয়ে কাছে থেকে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা দিয়ে থাকে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। প্রাথমিক ভাবে তাদের লক্ষন দেখা দেওয়ার ঝুঝার উপায় থাকে না যে তারা করোনা আক্রান্ত হয়েছেন কি না। এ অবস্থায় তারা যদি বাসায় গিয়ে থাকেন তাদের মাধ্যমে পরিবারের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে। তাই তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে চিকিৎসকদের অব্যশই আলাদা থাকার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

এর আগে, ঢাকায় ৬টি হাসপাতালে করোনা চিকিৎসা প্রদানকারী চিকিৎসক, নাস ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১৯টি হোটেলে আলাদা থাকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। করোনা চিকিৎসা প্রদানকারী কাউকেই বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। একটানা ১৪দিন চিকিৎসা সেবা প্রদান করার পর তাদের ১৪দিন কোয়ারেন্টিনে থাকার পর তারা বাসায় ফিরতে পারবে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১০

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১১

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১২

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৩

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৪

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৬

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৭

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৮

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৯

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

২০