Publisher
৭ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে কায়কাউসকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ড. আহমদ কায়কাউসের সঙ্গে সরকারে সম্পাদিত চুক্তি অনুযায়ী ‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিব’ পদে তার নিয়োগ ৯ ডিসেম্বর থেকে বাতিল হচ্ছে। এরপর তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদমর্যাদায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের প্রধান কাযালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদের জন্য তার এই নিয়োগ।

এর আগে গত ২৮ নভেম্বর মন্ত্রিসভায় নেওয়া ধন্যবাদ প্রস্তাব থেকেও এ তথ্য জানা গেছে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ গত রবিবার (৪ ডিসেম্বর) রাতে ধন্যবাদ প্রস্তাবের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। এরপর সুদীর্ঘ প্রায় ৩৭ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনের শুরুতে আহমদ কায়কাউস মাঠপ্রশাসন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আগামী ৮ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০