news desk
৭ ফেব্রুয়ারী ২০২১, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জেও করোনার টিকাদান কার্যক্রম শুরু

সারা দেশের মতো একযোগে মুন্সীগঞ্জেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। জেলায় প্রথমে টিকা নেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. মোঃ আখতার হোসেন বাপ্পি। এছাড়াও এদিন সদর উপজেলায় ১০০জন সহ বাকি ৫টি উপজেলায় ১০০জন করে জেলায় মোট ৬০০ জনকে টিকা দেওয়া হবে।টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক- মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপক কুমার রায়,পৌর মেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে মোট ৪৫২জন রেজিস্ট্রেশন করেছে। তাদের মধ্যে আজ ১ম দিনে ১০০ জনের টিকা দেওয়া হচ্ছে। বাকি উপজেলায়ও ১০০জন করে টিকা দেওয়া প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, টিকাদান কার্যক্রমের ১৫০জনে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারা ৬জন করে ২৫টি টিমে ভাগ হয়ে কাজ করবে। জেলায় সর্বমোট ৪৮হাজার ডোজ টিকাদান করা হবে। এর মধ্যে সদর- ১২৭৩০ডোজ, গজারিয়া উপজেলায় ৫২৪৬ডোজ, টঙ্গীবাড়ী-৬৫৪৭ডোজ, লৌহজং-৫২৮৭, সিরাজদিখান-৯৫৬৬, শ্রীনগর -৮৬২৯ডোজ টিকাদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০