Ritesh Beghi
১৬ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছিলেন যে তিনি দ্রুত অনুশীলনে ফিরবেন। তবে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর তার অনুপস্থিতি আরও বেশি অনুভূত হয়েছে সমর্থক ও বিশ্লেষকদের কাছে।

এদিকে ব্যক্তিগত জীবনে সুখবর দিয়েছেন নেইমার ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানান, বিয়ানকার্দি অন্তঃসত্ত্বা এবং তারা তাদের তৃতীয় কন্যাসন্তানের অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে, ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের অনুশীলনে ফেরার সম্ভাবনা থাকলেও ডান পায়ের মাংসপেশির চোটের কারণে তিনি এখনও মাঠে নামতে পারেননি। নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও তার ফলাফল তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে জাতীয় দলের সঙ্গে থাকলেও ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পাওয়া চোট এখনও তাকে মাঠের বাইরে রেখেছে। আগামী ২০ জুন হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগে তার পুরোপুরি অনুশীলনে ফেরার আশা থাকলেও তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, দলের মেডিক্যাল স্টাফরা বিশ্বাস করেন যে নকআউট পর্বের আগে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি খেলতে না পারলেও ডাগআউটে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে তাকে দেখতে যান মার্কিন র‌্যাপার ট্রাভিস স্কট এবং কিংবদন্তি এনএফএল তারকা টম ব্র্যাডি। ম্যাচ চলাকালে হাইড্রেশন বিরতির সময় সতীর্থদের সঙ্গে কৌশল নিয়ে আলোচনা করতেও দেখা যায় তাকে। পরে ব্রুনো গিমারাইসের পাস থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

ব্যক্তিগত জীবনে নেইমার প্রথমবার বাবা হন সাবেক সঙ্গী কারোল দান্তোসের সঙ্গে সম্পর্কের সময়। তাদের ছেলে ডাভি লুকার বয়স এখন ১৪ বছর। পরে ব্রুনা বিয়ানকার্দির গর্ভে জন্ম নেয় মেয়ে মাভি। এছাড়া ব্রাজিলিয়ান মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে সম্পর্কের ফলে জন্ম হয় কন্যা হেলেনার। সর্বশেষ ২০২৫ সালের জুলাইয়ে নেইমার ও বিয়ানকার্দির ঘরে আসে তাদের আরেক কন্যাসন্তান মেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৯

ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির

১০

‘জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ

১১

ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ করেছে ‘বোর্ড অব পিস’

১২

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

১৩

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

১৪

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

১৬

বিশ্বকাপ স্বত্ব বিক্রি থেকে পিছু হটলেন ফিফা সভাপতি

১৭

অনুষ্ঠান শেষে একা ঘুরছিল ২ বছরের শিশু, পরিবারকে খুঁজছে পুলিশ

১৮

বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ

১৯

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, অস্বীকার পুলিশের

২০