Publisher
৬ অগাস্ট ২০২৩, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে সিল মারা ঠেকাতে সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে সিসি ক্যামেরাও থাকবে না। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশি সংখ্যক সদস্য মোতায়েন করা হবে।

আজ রবিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এমন পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে নির্বাচন হয়েছে, এবারও সেভাবেই হবে। ব্যালটে নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হতে পারে সে জন্য আমাদের কিছু কৌশল আছে, সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আমরা দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠাই।

কোনো ভোটকেন্দ্র যদি যোগাযোগ ব্যবস্থার দিক থেকে বাজে অবস্থায় থাকে, সে ক্ষেত্রে একটু আগে পাঠাই। যোগাযোগ যেখানে ভালো, ভোর ৪টায় যাত্রা শুরু করলে ভোট শুরু হওয়ার আগেই পৌঁছতে পারবে, সেসব কেন্দ্রে আমরা সকালে ব্যালট পাঠাই।’

তিনি বলেন, ‘যতগুলো নির্বাচন ব্যালটে করেছি, এভাবেই সকালে ব্যালট পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এ ধরনের সিদ্ধান্ত হয়তো নিতে পারি।

যেগুলোতে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলোকে চিহ্নিত করা এবং যেখানে পাঠানো সম্ভব নয়, সেখানে আমরা বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠাব। পথে যেন কোনো রকম মিসইউজ বা ছিনতাই না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে।’

কাজী হাবিবুল আউয়ালের বর্তমান নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনায় উল্লেখ করে, ‘ব্যালটে ভোট হলে কেন্দ্র দখল করে ভোটের আগে ইচ্ছামতো বাক্সে ব্যালট ভর্তি সম্ভব। কিন্তু ইভিএমে এ ধরনের অন্যায় করার সুযোগ নেই।’

নির্বাচন কমিশন আগের পরিকল্পনা অনুসারে ইভিএমে এ নির্বাচনের ভোট গ্রহণ করতে পারছে না।

ব্যালটেই নির্বাচন হতে যাচ্ছে। এ ছাড়া সম্প্রতি কিছু সিসি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের কাছ থেকে সে ধরনের ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০