Publisher
২৫ এপ্রিল ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোমবার থেকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ

করোনা টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ হয়ে যাচ্ছে আজ। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) হতে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ জানিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির লাইন ডিরেক্টর (এমএনসিএন্ডএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সংশ্লিষ্টদের।

স্মারকে বলা হয়েছে, ‘আগামী ২৬ এপ্রিল ২০২১ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ১ম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে।’

আজ রবিবার প্রকাশিত স্মারকটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সকল জেলার সিভিল সার্জন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (সকল সিটি কর্পোরেশন) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (সকল উপজেলা) নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার ভারত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ দিতে না পেরে এ দেশেই যৌথ উদ্যোগে ‘কোভ্যাক্সিন’ উৎপাদনের প্রস্তাব দেয়। ঢাকায় ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসংক্রান্ত একটি ‘নোট ভারবাল’ (কূটনৈতিক বার্তা) পাঠিয়েছে। কোভ্যাক্সিন ভারতীয় বায়োটেকনোলজি প্রতিষ্ঠান ভারত বায়োটেক উদ্ভাবিত করোনার টিকা। ভারতে এই টিকার ‘ফেজ থ্রি ট্রায়াল’ চলছে। গত বুধবার ভারত বায়োটেক ও ইন্ডিয়ান সেন্টার ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বলেছে, এখন পর্যন্ত কোভ্যাক্সিন কভিডের বিরুদ্ধে ৭৮ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

তবে টিকার এ সংকট দ্রুত কেটে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের জানান, আগামী মাসের প্রথম সপ্তাহেই ভারতের সেরাম থেকে অক্সফোর্ডের ২০ লাখ ডোজ করোনা টিকা আসছে বাংলাদেশে। বাংলাদেশকে ৫ লাখ ডোজ করোনা টিকা উপহার হিসেবে দেবে চীন সরকার। এ ছাড়া বৈশ্বিক উদ্যোগে ফাইজার থেকে পাওয়া যাবে আরো ১ লাখ ডোজ। অন্যদিকে, এ বছরই দেশে শুরু হচ্ছে রাশিয়ার টিকা উৎপাদন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০