Publisher
৩০ এপ্রিল ২০২৩, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ সিটিতেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে।’

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র দল, দেশে সুশাসন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আমরা পাঁচটিতেই অংশগ্রহণ করব। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হব। তবে সাধারণ মানুষ বলে, আমরা ভোট দিতে পারব তো? ভোট দিলে ফলাফল কি ভোটারের মাধ্যম প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করে।’

জিএম কাদের বলেন, গতকাল চট্টগ্রাম-৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হননি।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে বক্তব্য আরো বক্তব্য দেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০