Publisher
৬ মে ২০২১, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ৪ হাজার ২’শ জন পেল “প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা”

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মোট ৪ হাজার ২০০ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ২১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বনপাড়া ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস বনপাড়া পৌরসভার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌর সচিব আব্দুল হাই, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। পরে সংসদ সদস্য অধ্যাপক কুদ্দুস বড়াইগ্রাম পৌরসভা এবং উপজেলার জোয়াড়ী, বড়াইগ্রাম, জোনাইল, নগর, মাঝগাঁও, গোপালপুর ও চান্দাই ইউনিয়নে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, পবিত্র রমজান উপলক্ষে উপকারভোগী প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০