Ritesh Beghi
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাত বছরে তৈরি অ্যাভাটার ৩-এর সঙ্গীত, সুরকার জানালেন অভিজ্ঞতা

অ্যাভাটার সিরিজ যে প্রযুক্তির দিক থেকে অসাধারণ, তা সবারই জানা। সিনেমাটোগ্রাফি, অ্যানিমেশন আর পারফরম্যান্স ক্যাপচারের পাশাপাশি সঙ্গীতেও এই সিরিজ নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি অ্যাভাটার সিরিজের তৃতীয় ছবি অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পেতে চলেছে। এর সঙ্গীত তৈরি করতে সুরকার সাইমন ফ্র্যাংলেনের লেগেছে প্রায় সাত বছর।

এই সময়ের মধ্যে তিনি ১,৯০০–এর বেশি পৃষ্ঠার অর্কেস্ট্রাল সুর লিখেছেন। এমনকি প্যান্ডোরার বাসিন্দাদের জন্য একেবারে নতুন ধরনের বাদ্যযন্ত্রও তৈরি করেছেন।ছবির সম্পাদনা শেষ মুহূর্ত পর্যন্ত চালু থাকায়, মুক্তির মাত্র পাঁচ দিন আগে শেষ সঙ্গীতের কাজ শেষ করেন ফ্র্যাংলেন। তিনি জানান, এই ছবিতে একটি সাধারণ হলিউড ছবির তুলনায় প্রায় চার গুণ বেশি সঙ্গীত ব্যবহার করা হয়েছে।

প্রায় পুরো ১৯৫ মিনিটের ছবিতেই সঙ্গীত রয়েছে।ছবিটি মুক্তি পেতে চলেছে ১৯ ডিসেম্বর। এবার গল্পে রয়েছে গভীর আবেগ। ছবিতে দেখা যাবে, জ্যাক সুলি ও নেইতিরি তাদের ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন।

এই শোক তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি করে। ফ্র্যাংলেন বলেন, এই মানসিক দূরত্ব বোঝাতে তিনি সঙ্গীতে ভাঙন ও নীরবতা ব্যবহার করেছেন। তার মতে, শোকের ক্ষেত্রে অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী। 

অন্যদিকে, উইন্ড ট্রেডার্স নামে এক যাযাবর গোষ্ঠীর জন্য তিনি প্রাণবন্ত ও মজার সুর তৈরি করেছেন। তাদের জন্য গিটার বা ড্রামের বদলে তৈরি করা হয়েছে প্যান্ডোরার উপযোগী নতুন বাদ্যযন্ত্র।

এসব যন্ত্র থ্রিডি প্রিন্ট করে বানানো হয় এবং অভিনেতারা সেটে সত্যিকারের সেগুলো বাজান।সাইমন ফ্র্যাংলেনের সঙ্গীতজীবন শুরু হয় খুব অল্প বয়সে। তিনি মাইকেল জ্যাকসন, হুইটনি হিউস্টনসহ বহু তারকার সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ড্যান্সেস উইথ উলভস, সেভেন, টাইটানিক এর মতো ছবিতে। টাইটানিকের সময় সঙ্গীতের বাজেট কম থাকলেও, অ্যাভাটারে ছিল পুরো স্বাধীনতা। পরিচালক জেমস ক্যামেরন বিশ্বাস করেন, ভালো কাজের জন্য সময় দরকার। তিনি ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার না করে বাস্তব সঙ্গীতশিল্পীদের দিয়েই সব কাজ করিয়েছেন।

অ্যাভাটার ফোর ও ফাইভের পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। তবে সেগুলো তৈরি হবে কিনা, তা নির্ভর করছে ফায়ার অ্যান্ড অ্যাশ–এর ব্যবসায়িক সাফল্যের ওপর। ফ্র্যাংলেন জানান, দর্শক যদি আবার অ্যাভাটার দেখতে চায়, তাহলে তিনি পরের ছবিগুলোতেও কাজ করতে আগ্রহী।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০