Publisher
২৪ মার্চ ২০২২, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, ‘মানুষের কল্যাণ, মানুষের নিরাপত্তা, মানুষের সম্মান ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না, তেমনই আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত্যাশা করি না।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দিনলিপি: বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘কিন্তু তারা (শেখ হাসিনা ও খালেদা জিয়া) যখন ভুল করেন, অন্যায় করেন, তাদের দিয়ে যখন কোনো ভুল সংঘটিত হয়, তখন আহত হই, ব্যথিত হই।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে বাঙালি ‘জয় বাংলা’ ছাড়া কোনো স্লোগান দেয়নি সেই বাঙালির দেশ বাংলাদেশের মেরুদণ্ড আজ কোথায় নেমে গেছে। একথা বললে শেখ হাসিনা কি রাগান্বিত হবেন? আপনি (প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে) যদি রাগান্বিতও হন, আমার মতো এরকম মুখপোড়া না থাকলে আপনিতো ধ্বংস হয়ে যাবেন।’

বঙ্গবীর আরও বলেন, ‘আমি আজ চিন্তিত এ কারণে যে, এ সরকার চলে গেলে বিএনপি ক্ষমতায় এলেই বঙ্গবন্ধু সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তালা লাগানো হবে। যারা ওখানে আছে তাদের ঘাড় ধরে বের করে দেওয়া হবে। তারেক রহমান ক্ষমতায় এলে পাঁচ লাখ লোক একদিনে মারা যাবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, অনাগত এ ভবিষ্যত থেকে দেশকে ফেরানোর জন্য আপনি কি কোনো চেষ্টা করেছেন? সবার মৃত্যু আছে। আপনার দলকে বাঁচানোর জন্য আপনি কোনো চেষ্টা করে যাবেন না?

আলোচনা সভায় অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০