Ritesh Beghi
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর সিটির প্রশাসক এজাজকে ঘুষের প্রস্তাব, কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-১–এর প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল হাসান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওই কর্মকর্তা (মিজানুর রহমান) প্রশাসককে হোয়াটসঅ্যাপে ঘুষের প্রস্তাব দিয়ে খুদে বার্তা দিয়েছেন। ট্র্যাকিং করে নম্বরটি ওই কর্মকর্তার বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।

এ বিষয়ে প্রশাসক মোহাম্মদ এজাজের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল। প্রশাসকের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। ঢাকা উত্তর সিটির সূত্রে জানা গেছে, প্রশাসক দেশের বাইরে গেছেন। তাই বক্তব্য জানা যায়নি। এদিকে ঘুষের প্রস্তাব দেওয়া কর্মকর্তা মিজানুর রহমানের মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা হয়েছিল। তিনি ফোন ধরেননি।

প্রশাসক এজাজকে দেওয়া মিজানুর রহমানের খুদে বার্তা ঢাকা উত্তর সিটি সূত্র থেকে প্রথম আলো সংগ্রহ করেছে। ওই খুদে বার্তায় মিজানুর রহমান লিখেছেন, ‘ডিটিও (পৌরকর) এর নিজ বেতন–ভাতায় দায়িত্ব নিতে চাই। স্যার যদি সম্ভব না হয়, তাহলে ডিটিও (পৌরকর) এর অতিরিক্ত দায়িত্ব নিতে চাই। স্যার আমি মিজানুর রহমান, আমার বর্তমান পদবি: প্রশাসনিক কর্মকর্তা অঞ্চল-১ (উত্তরা) ঢাকা উত্তর সিটি করপোরেশন।’

ওই খুদে বার্তায় ঘুষের বিষয়ে মিজানুর রহমান লেখেন, ‘স্যার কাজটি করে দিলে আমি চির কৃতজ্ঞ থাকব এবং আপনার জন্য এক লাখ টাকার উপহার আছে আমার পক্ষ থেকে।’ শেষে ‘শ্রদ্ধান্তে আপনার বাধ্যগত মিজানুর রহমান’ লেখা ছিল।

এদিকে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে একটি অফিস আদেশ জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। ৮ সেপ্টেম্বর মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, অঞ্চল-১, প্রশাসন শাখার প্রশাসনিক কর্মকর্তা নিজ দায়িত্বসহ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, অঞ্চল-১, ৬, ৭ ও ৮ (অ.দা.) মিজানুর রহমানকে উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯–এর ৪৯–এর (ক), (খ), (ঘ), (ঙ) ও (চ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি বা প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় মামলা রুজুপূর্বক একই বিধিমালার ৫৫–এর (১) উপবিধি মোতাবেক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ সময় বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা পাবেন।’

ঢাকা উত্তর সিটির সূত্র বলছে, এ ঘটনায় ইতিমধ্যে মিজানুর রহমান প্রশাসকের সঙ্গে দেখা করে ক্ষমাও চেয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০