Ritesh Beghi
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারিদিকে পানি থই থই, কয়েকশো পরিবার পানি বন্দী

কুষ্টিয়া কুমারখালীতে টানা বৃষ্টিতে পানিবন্দি মানুষ

কুষ্টিয়া কুমারখালীতে টানা বৃষ্টিতে শহর ও আশপাশের কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে-বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপের ভয়। এরমধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

শুক্রবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, কুমারখালী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের শাহিন মোড় এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পানি বন্দী শতাধিক পরিবার।

টানা বৃষ্টিতে ঘর বাড়ি ও রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে শত শত পরিবার। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

তেবাড়িয়া গ্ৰামের শফিকুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা সংস্কার না করায় পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই ডুবে যায় বসতবাড়ি ও রাস্তাঘাট। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। মাসের পর মাস পানি জুমে থাকে এখানে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিস সূত্র জানা যায়, ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিন দিন এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শাহিন মোড় এলাকায় বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। ঘরে পানি, বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, বাঁচার কোনো উপায় নেই।

কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ মিকাইল ইসলাম বলেন , জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলী কে নির্দেশ দেওয়া হয়েছে। ইতি মধ্যে যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে লোক পাঠিয়েছিলাম এবং জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০