Publisher
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৪:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজ-পরীর বাসার ছাদে সন্তানের মুখেভাত, অতিথি পথশিশুরা

বিনোদন ডেস্ক: শরিফুল রাজ ও পরীমণি দম্পতির ছেলে রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হয়েছে গত ১০ ফেব্রুয়ারি। দিনটিতে রাজ্যর মুখেভাতের আয়োজন করা হবে সে খবর আগেই জানিয়েছিলেন পরীমণি।

কিন্তু ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও বসন্তের দিনে জানা গেল নির্ধাারিত ওই তারিখে মুখেভাতের অনুষ্ঠান করেননি নায়িকা। সন্তানের মুখেভাতের জন্য বসন্ত আর ভালোবাসা দিবসকেই বেছে নিয়েছেন তিনি। মান ১৪ ই ফেব্রুয়ারি রাজ্যর মুখেভাতের আয়োজন ছিল।

সন্তানের মুখেভাত আয়োজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সোনার চামচ, বাটি, পথশিশুদের জন্য খাওয়ার আয়োজনসহ নানা কারণেই ব্যতিক্রম ছিল পরীমনির সন্তানের মুখেভাত।

অতীতেও দেখা গেছে নিজের জন্মদিনসহ নানা আয়োজন পথশিশুদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। ব্যতিক্রম ছিল না ছেলের মুখেভাত আয়োজনেও। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে বেশ কয়েকজন পথশিশুকে দেখা গেছে আয়োজনে শরিক হতে। যাদের নিজ হাতে খাইয়েছেন এই নায়িকা।

পরী জানিয়েছেন, বাড়ির ছাদেই সন্তানের মুখেভাতের আয়োজন করেছিলেন। ছাদে শামিয়ানা, পর্দায়, আলোকসজ্জা মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনই ছিল।

এই আয়োজনে পরীমণি–রাজ দম্পতি, পথশিশুরা ছাড়াও ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

১৩

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

১৪

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৭

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৮

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৯

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

২০