Publisher
২৮ ফেব্রুয়ারী ২০২৩, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজ নিবন্ধনের সময় বাড়ল ৭ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: অন্যবারের চেয়ে এবারের হজ যাত্রায় বাংলাদেশি হজযাত্রীদের বিপরীত চিত্র ফুটে উঠেছে। সময় বাড়িয়েও বাংলাদেশ থেকে হজ গমনেচ্ছুদের সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে চারগুন পিছিয়ে রয়েছে। সৌদি আরব থেকে পাওয়া কোটা অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। কিন্তু দ্বিতীয় দফার হজ নিবন্ধন তারিখ শেষে আজ মঙ্গলবার পর্যন্ত আগ্রহী মাত্র ৩২ হাজার হজযাত্রী পাওয়া গেছে। এরই মধ্যে আগামী ৭ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে।

হজ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানিয়েছেন, হজ পালনে মানুষের আগ্রহ থাকলেও হজ প্যাকেজের খরচ বেশি হওয়ায় এবার নিবন্ধন কম হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের হজ আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে পারে। সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ পালন করতে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বেশি। এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি। উভয়ক্ষেত্রে কোরবানির টাকা হাজীদের পৃথকভাবে সৌদি আরব নিয়ে যেতে হবে।

হজ এজেন্সিস এসোসিয়েশনের নেতারা বলছেন, এবার হজ সংক্রান্ত কার্যক্রম একটু আগেই শুরু হয়েছে। নিবন্ধন কম হওয়ার ক্ষেত্রে এটাও একটা কারণ হতে পারে। তবে হজ পালনের খরচ বৃদ্ধিই যে হাজযাত্রী কম হওয়ার মূল কারণ তা কেউ অস্বীকার করছেন না।

তারা বলছেন, অন্যান্যবার নিবন্ধনের সময় কারও কোটা বাতিল হলে সেটার সুযোগ নিতে অনেকের তদবির পেতে হতো। এবার নির্ধারিত কোটা অনুযায়ী সাড়া খুবই কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০