news desk
২৮ মার্চ ২০২০, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আটকে পড়া ১৯৮ শ্রমিককে বাড়ীতে ফেরার ব্যবস্থা করলেন স্থানীয় সাংসদ

ফরিদপুর : উত্তরবঙ্গ থেকে ফরিদপুর জেলায় কাজের সন্ধানে এসে আটকে পড়া ১৯৮ শ্রমিককে বাড়ী ফেরার ব্যবস্থা করলো স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। করোনা ভাইরাসজনিত কারনে যখন সারাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ঠিক সেই মুহূর্তে ঝুঁকি হওয়া সত্ত্বেও সংসদ সদস্যর মহানুভবতায় শ্রমিককেরা তাদের পরিবার পরিজনের কাছে ফিরতে পারছেন বলে আবেগআপ্লূত হয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

জেলা শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম এশিয়ান টাইমসকে জানান, দিনাজপুর, রাজশাহী, নাটোর, কুষ্ঠিয়া ও ঝিনাইদহ জেলা থেকে কাজের সন্ধ্যানে আসা এসব মানুষ করোনার কারণে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ী ফিরতে পারছিলেন না। অনেকেই তারা অসহায়ের মত ফরিদপুর শহরতলীর ব্রামণকান্দা এলাকায় অবস্থান করছিলেন। তার ওপরে গত কয়েকদিন কাজ না থাকায় তাদের কাছে টাকা পয়সাও ছিলো না বলে দুঃসময় পার করছিলেন।

এ খবর জানার পর স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের অনেকটাই বিষণ্ণ হয়ে উঠেন। পরে তার নির্দেশে সাউথ লাইন পরিবহনের তিনটি বাস যোগে তাদের নিজ এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে  ১৯৮ শ্রমিককে নিয়ে বহনকরা বাসগুলো উত্তরবঙ্গের উদ্দেশ্য ছেড়ে যায় বলে তিনি নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০