news desk
২৭ মার্চ ২০২০, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলে গেলেন বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে রাজধানীতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

সানাউল্লাহ মিয়ার ভাতিজা শফিকুল ইসলামের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাত থেকে সানাউল্লাহ মিয়ার শরীর প্রচন্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সানাউল্লাহ মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর তিনি দেশে ফেরেন। তার গ্রামের বাড়ি নরসিংদীতেই তাকে দাফন করা হতে পারে।

উল্লেখ্য, দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। ১/১১ এর সময় বিএনপি চেয়ারপার্সনের মামলা পরিচালনা করে সবার নজরে আসেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। এর কিছুদিন পরই তিনি স্ট্রোক করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০