Publisher
১২ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল

শরীয়তপুরের জাজিরা উপজেলায় তফসিল বাতিলের দাবি জানিয়ে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে এবং ৬৪টি মশাল উদ্ধার করেছে পুলিশ ।

জাজিরা থানার তথ্য অনুযায়ী, মিছিলে দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তারা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তফসিলকে অবৈধ দাবি করে প্রতিরোধ জানান। এছাড়া সদর উপজেলার কিছু এলাকায় আরও কিছু মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে, তবে সেসবের সুনির্দিষ্ট তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি।

মিছিলের ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অনেক মিছিলকারী মুখে মাস্ক পরে অংশগ্রহণ করেছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মিছিল করার কাজে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০