Ritesh Beghi
১২ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে—এমন খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।  খবর জিও নিউজের। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, মুখপাত্রের মতে, আলোচনার অগ্রগতি নিয়ে যে দাবি করা হচ্ছে তা সময়ের আগেই করা হচ্ছে এবং এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি।

তবে তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বাঘেই জানান, আলোচনার খসড়ার বড় একটি অংশ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে।

তিনি আরও বলেন, ইরান তার ‘লাল রেখা’ বা মৌলিক অবস্থান থেকে কোনো ধরনের আপস করবে না।

এ ছাড়া কাতার ও পাকিস্তান এই আলোচনায় সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

এদিকে,  ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে এসব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। তারা পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, আর এ বিষয়টিতে আমরা অনড় ছিলাম।’

পরে একই অনুষ্ঠানে তিনি আবারও বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১০

বিশ্বকাপে মেসি-রোনালদো কি এখনো বড় আকর্ষণ, নাকি এমবাপ্পে? পরিসংখ্যানে কে এগিয়ে

১১

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১২

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

১৩

বাংলাদেশের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

১৪

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৫

গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে

১৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দেশে স্বর্ণের দামে ধস

১৯

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

২০