news desk
২ মে ২০২০, ৮:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে তৃতীয় মেয়াদে বাড়ানো হলো ‘লকডাউন’

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তৃতীয় মেয়াদে লকডাউন বাড়ানো হলো ভারতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ ১৪ দিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত ঘোষণা করেছে। তবে এবার কিছু সংশোধন এনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ভাইরাস সংক্রমিত এলাকাগুলোকে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। সেখানে করোনাভাইরাসের পরিস্থিতি ও লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো-

যেসব একালায় কেউ ভাইরাসে সংক্রমিত হয়নি কিংবা গত ২১ দিনে নতুন করে কারো দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে গণ্য করা হবে।

যেসব একালায় সংক্রমিত রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন আশঙ্কাজনক হারে করোনা পজিটিভ মানুষ পাওয়া যাচ্ছে সেসব এলাকাকে রেড জোন ধরা হয়েছে। এই গ্রিন ও রেড জোনের বাইরে যে এলাকাগুলো আছে সেগুলোকে অরেঞ্জ জোন হিসেবে বিবেচনা করা হবে।

এসব এলাকার সব তথ্য রাজ্য সরকারের কাছে থাকবে। সরকার চাইলেই রেড ও অরেঞ্জ জোনের সংখ্যা বাড়াতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার কর্তৃক দেয়া জোনের তালিকা থেকে কোনো রেড বা অরেঞ্জ জোনের নাম ছাঁটাই করতে পারবে না।

গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কম সংক্রমিত শহর ও শহরাঞ্চলের বাইরে বিভিন্ন বাজারের দোকানও খোলার অনুমতি দিয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট ও অন্যান্য সুপার শপ বন্ধ থাকবে। যেসব দোকান খলার অনুমতি পেয়েছে সেখানে ৫০ শতাংশের বেশি কর্মী বাড়ানো যাবে না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে নিয়ে দোকানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১০

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১১

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৩

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৪

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৬

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

১৭

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

১৮

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১৯

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

২০