news desk
৮ মে ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক সহায়তা কার্ড প্রদানে উৎকোচ নেয়ার অভিযোগে প্রতারক আটক

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে পরিবার ভিত্তিক মানবিক সহায়তা কার্ড দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র নেওয়ার ক্ষেত্রে উৎকোচ নেওয়ায় এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি বৌ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাসিক সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং প্রতারক নেছার উদ্দিনকে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, সিদ্ধিরগঞ্জে ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি বৌ বাজার এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পরিবার ভিত্তিক মানবিক সহায়তা কার্ড দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র নেওয়ার ক্ষেত্রে নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের নাম করে ভুক্তভোগীদের নিকট থেকে ১০০ থেকে ১২০ টাকা করে উৎকোচ গ্রহন করে প্রতারক নেছার উদ্দিন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং প্রতারক নেছার উদ্দিনকে পুলিশে সোপর্দ করেন।

প্রতারক নেছার উদ্দিন বলেন, জাতীয় পরিচয় পত্র নেওয়ার ক্ষেত্রে কেউ আমাকে টাকা নেওয়ার কথা বলেনি। আমি আমার খরচ মেটানোর জন্য টাকা নেই। নারী কাউন্সিলর মনোয়ারা আপা আমাকে জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করার কথা বলেছেন।

এ বিষয়ে কথা হলে নাসিকের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, আমি নেছার উদ্দিনকে দরিদ্র মানুষের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র নেওয়ার কথা বলেছি কিন্তু কোন ধরনের অনিয়ম করতে বলিনি।

এ বিষয়ে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান বলেন, ভুক্তভোগীরা আমাকে অভিযোগ করার পর পর ই ঘটনাটি নাসিকের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভিকে অবহিত করি। পরে মেয়রের নির্দেশে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে প্রতারক নেছার উদ্দিনকে পুলিশের নিকট সোপর্দ করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

১০

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

১১

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

১২

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১৩

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১৪

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৫

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১৬

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৭

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৮

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৯

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

২০