ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে তালিকাভুক্ত জেমবি সদস্য আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • / 119

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর তালিকাভুক্ত সক্রিয় সদস্য জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা (৩৭) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য ওবায়দা কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে বোমা হামলার অন্যতম দুর্ধর্ষ জেএমবি সদস্য জিয়ারুলকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বল্লা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বোমা ও বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, নারায়নগঞ্জের ফতুল্লা থানার ওয়ারেণ্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০০৫ সাল থেকে জেল খেটে কিছুদিন আগে বের হয়ে আসেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে তালিকাভুক্ত জেমবি সদস্য আটক

আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০