Ritesh Beghi
২ মে ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র `সম্ভবত আরও ভালো অবস্থায়’ থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১ মে) তিনি বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তিই না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না। অনেক দিন ধরেই এটা চলছে।’

এর আগে একই দিন ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ইরান প্রসঙ্গে তার সামনে দুটি পথ রয়েছে—‘একটি হলো সরাসরি কঠোর সামরিক পদক্ষেপ নিয়ে বিষয়টির স্থায়ী সমাধান করা, আর অন্যটি হলো একটি চুক্তির মাধ্যমে সমাধান খোঁজা’।

এদিকে, শুক্রবার (১ মে) তুরস্কে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।  সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে— তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি বলেন, ‘তবে আমরা চাই (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আমাদের মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০