ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / 96
মামুনুর রশিদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ দিবস ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে জাতীয় শোক দিবস পালন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান, ভাঙ্গা এসিল্যান্ড আলামিন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, ভাঙ্গা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, আওয়ামীলীগ নেতা এপল নওরোজসহ সাংবাদিক ও বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ।

























