Publisher
২০ অক্টোবর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:ধর্মীয় পরিচয় ছাপিয়ে প্রত্যেক নাগরিককে ‘মানুষ’ ও ‘বাংলাদেশি’ হিসেবে বিবেচনা করে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সোমবার শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্র কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার। তাই প্রত্যেক নাগরিকের সমান অধিকার রক্ষা ও নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব। একই সঙ্গে পারস্পরিক সুরক্ষা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন তিনি।

ঐক্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, ধর্ম যার যার আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রতি সবার দায়বদ্ধতা অভিন্ন। এখানে বাস করা প্রতিটি নাগরিকের পরিচয় তারা মানুষ এবং তারা বাংলাদেশি। দেশ সবার, তাই কোনো বিভেদ না রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জাতীয় ঐক্যের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানুষ ধর্ম নির্বিশেষে লড়াইয়ে নেমেছিল। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানেও রাজপথে লাখ লাখ মানুষের জমায়েত কোনো ধর্মীয় পরিচয়ে সীমাবদ্ধ ছিল না। সকালে ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, অধিকার আদায়ের আন্দোলনে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন।

দেশের সামগ্রিক পরিবর্তন হলে প্রতিটি নাগরিকই এর সুফল পাবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই আয়োজনকে সম্প্রীতির মিলনমেলা হিসেবে বর্ণনা করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০