admim
৭ অগাস্ট ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তু পাড়ায় বিজিবির শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ

অন্তু পাড়ায় বিজিবির শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি: অন্তু পাড়ায় বিজিবির শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ, খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তঘেঁষা দুর্গম অন্তু পাড়া, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন অনুষ্ঠানে বিজিবি রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৮ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ছিল খাতা, কলম, রঙ পেন্সিল, স্কুল ব্যাগ, ক্রিকেট ব্যাট-বল, ফুটবলসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ। এসব পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

এসময় বিজিবি জোন অধিনায়ক শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে তারা যেন পড়ালেখায় আরও মনোযোগী হয় সে বিষয়ে উৎসাহ প্রদান করেন।

“সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে। অন্তু পাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

“শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই এ এলাকার শিশুরা গড়ে উঠুক শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে। বিজিবি সবসময় আপনাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,

“এটা শুধু উপকরণ নয়, আমাদের শিক্ষার্থীদের জন্য একরকম প্রেরণা। বিজিবি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ।”

স্থানীয় বাসিন্দা কিশোর চাকমা জানান, “আমরা খুবই আনন্দিত। দুর্গম এলাকায় আমাদের বাচ্চারা এমন সহযোগিতা পাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। এতে করে তারা পড়ালেখার প্রতি আরও আগ্রহী হবে।”

“অনেক সময় অভাবের কারণে আমরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে দিতে পারি না। বিজিবির এ সহায়তা আমাদের অনেক উপকারে আসবে।”

দুর্গম পার্বত্য অঞ্চলে যেখানে মৌলিক সুযোগ-সুবিধা এখনও অনেকাংশে অনুপস্থিত, সেখানে বিজিবির এ ধরনের সামাজিক ও মানবিক সহায়তা শুধু ত্রাণ নয়, এটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী প্রয়াস।

শিক্ষার পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম বিতরণ করায় শিশুরা মানসিক ও শারীরিকভাবে আরও সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে।

বিজিবির এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সংস্থাটির সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্তু পাড়ার মতো দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিজিবি একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধুমাত্র সীমান্ত রক্ষাকারী বাহিনী নয়, বরং সমাজ উন্নয়নের অংশীদার হিসেবেও তারা নিজেদের ভূমিকা আরও একবার প্রমাণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০