news desk
২০ নভেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের ৩৯তম পরিচ্ছন্নতার কার্যক্রম পালিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁকে পরিবেশ দূষণ মুক্ত, পরিচ্ছন্ন ও জীবাণু মুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পরিচ্ছন্নতার ৩৯তম কার্যক্রম পরিচালনা করলো তারুণ্য নির্ভর বিডি ক্লিন সোনারগাঁও নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (২০ নভেম্বর) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাস স্টেশন ও তার আশপাশের এলাকায় সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবুর উপস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, বিডি ক্লিন সোনারগাঁও টিমের প্রতিটি কাজ সত্যি প্রশংসার দাবি রাখে, সনমান্দি ইউনিয়ন তাদের দৃষ্টিতে আসায় আমরা গর্বিত। সনমান্দির জনগণের পক্ষ থেকে আমরা বিডি ক্লিনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে আমরা সবসময় বিডি ক্লিনের পাশে আছি৷

বিডি ক্লিন সোনারগাঁও টিমের সমন্বয়ক গণমাধ্যম কর্মী কামরুজ্জামান রানা বলেন, জীববৈচিত্র্য ও আমাদের ময়লাগুলো সঠিকভাবে সঠিক জায়গায় না ফেলা ও সংরক্ষণ করতে না পারার কারণে আমরা মানবজাতি বুঝে বা না বুঝে নিজেদের ক্ষতি নিজেরাই করছি সব থেকে বেশি।

সারাদেশে ১৫০টির ও বেশি টিম পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। তিনি আরো বলেন, আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশের সৌন্দর্য রক্ষা করি।

এসময় উপস্থিত ছিলেন, বিডি ক্লিন ঢাকার দায়িত্বশীল হালিমা আক্তার এশা, বিডি ক্লিন সোনারগাঁওয়ের আইটি ও মিডিয়া সমন্বয়ক আফরিন ইরা, ওয়েলকাম মনিটর মো. আরিফুল ইসলাম আরিফ, মনিটর সাইফুল ইসলাম, লজিস্টিক মনিটর মো. হোসাইন ভূইয়া, রায়হান রাহুল, আইটি মনিটর শিবলী আহমেদ হৃদয় সহ প্রায় অর্ধ শতাধিক বিডি ক্লিন সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০