admim
১৬ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

জেলা প্রতিনিধি: আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে আরও নির্বাচন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে যা প্রয়োজন, সে সিদ্ধান্ত তারাই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো করা হবে। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা কিছু শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। আমরা শুরু করেছি জনগণের ভালোর জন্যই। অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করি, ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে অনেক রকম সম্ভাবনা আছে তবে আমরা আরও এগিয়ে যেতে পারতাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, শিক্ষকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০