Ritesh Beghi
১৮ মে ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাই থেকে দেশে ফিরে আসছেন নাসুম

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল সপ্তাহে দেশটিতে পা রেখেছিল বাংলাদেশ দল। তবে বিমানবন্দর এলাকাতেই প্রায় তিন দিন অপেক্ষা করতে হয়েছে নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। মূলত ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে ছিলেন তারা। সেই সমস্যা কাটিয়ে ম্যাচের আগের দিন শুক্রবার রাতে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন রিশাদ-রানা।

তাদের দলে পাওয়া নিয়ে শঙ্কা থাকায় দেশ থেকে ডেকে পাঠানো হয় স্পিনার নাসুম আহমেদকে। শুক্রবার রাতেই দুবাইয়ে উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তবে রিশাদ-রানাদের ভিসা জটিলতার সমস্যা মিটে যাওয়ায় আজই (রোববার) ফিরে আসছেন তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এখানে ভিসা সংক্রান্ত জটিলতা হচ্ছিল। যার কারণে আমরা নাসুমকে দুবাইতে এনেছিলাম। কিন্তু এখন আর সমস্যা নেই। নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যোগ দিয়েছে। আর তাই নাসুমকে দেশে পাঠানো হচ্ছে। দেশে ফিরেই চারদিনের ম্যাচে খেলবে।’

এর আগে পিএসএল স্থগিত হওয়ার পর দুবাই বিমানবন্দর হয়েই বাংলাদেশে ফিরেছিলেন রিশাদ-রানা। কয়েক দিনের ব্যবধানে আবারও তারা সেই ভূমিতে পা রেখেছেন আন্তর্জাতিক সিরিজ খেলতে। তবে এই দফায় দুই টাইগার ক্রিকেটারকে কিছুটা ভোগান্তিতেই পড়তে হলো।

গতকাল থেকে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। যদিও প্রথম ম্যাচের দলে ছিলেন না রিশাদ-রানা। প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে লিটন দাসের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০