Publisher
৩১ অগাস্ট ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ রবিবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে দলের কার্যকলাপ নেই, তারা তো চাইবেই নির্বাচন না হোক।

এটা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ওপর নির্ভর করে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা ঠিক রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এজন্য সম্পূর্ণ প্রস্তুত। জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি আরো বলেন, বলেন, ‘সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবিলা করতে হবে। তাদের একটি অংশ তো রয়ে গেছে।’

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬০৪টি অবরোধ হয়েছে ঢাকা ও এর আশপাশে।

১২৩টি সংগঠন এটি করেছে কলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বলেন, ‘বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে কিন্তু অনেকেই সেটা না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।’
জাতীয় পার্টির অফিসে গতকাল আগুন ধরানোর পর পুলিশ বাধা দিয়েছে বলে জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০