Publisher
১৮ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির উদ্দেশ্যে আবুল কাউছার আশা “রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী”

অজিত দাস, নারায়ণগঞ্জ : বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে আমাদের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা। তিনি বলেন, ফেসবুক কমেন্সে নেতিবাচক মন্তব্য করছে. এরা কারা, এরা হচ্ছে একাত্তুরের পরাজিত শক্তি।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫ইং ) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে পথসভায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমানসহ বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা,রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে কটাক্ষ করছেন স্বাধীনতার পরাজিত শক্তিরা।  আশা বলেন, এটা কিন্তু একাত্তুর না। এখনও যদি আপনাদের চরিত্র সংশোধন করতে না পারেন বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিষ্টদের তাড়িয়ে লাল কার্ড দেখিয়েছে সেভাবেই জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।

এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, আমিও কিন্তু ছাত্র রাজনীতি করে এসেছি। রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী। আপনাদের কথাবার্তায় মাধুর্য্যতা,সৌহার্দ্যপূর্ণ আচরন বাংলাদেশের মানুষ আশা করে। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের মানুষও আশা করে। আপনারা এখন একটা দলের ব্যানারে আবদ্ধ। এটা বৈষম্য বিরোধী আন্দোলন না যে আপনারা ডাক দিলেই সারা বাংলাদেশের মানুষ চলে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাসহ মা বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি।

তিনি আরও বলেন, তখনি সহযোগিতা পাবেন যখন আপনাদের আচরন সুন্দর থাকবে। দয়াকরে এই জুলাই আন্দোলনকে দলীয় করন করবেন না। এই আন্দোলনকে ব্যক্তিগত সম্পত্তী বানাবেন না। তাহলে কিন্তু তারাও আস্তাকুড়ে পতিত হবেন। কেননা এই আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের ত্যাগের মাধ্যমেই অর্জিত হয়েছে। অতএব আর কাদা ছুড়াছুড়ি নয় আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে একে অপরকে সহায়তা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০