Publisher
২৩ অক্টোবর ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিছু উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতে ইসলামীর

অনলাইন ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে আপত্তি তুলেছে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে সরাসরি কারও নাম উল্লেখ করা না হলেও অভিযোগ করা হয়, কিছু উপদেষ্টা ‘একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন’ এবং প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “সব উপদেষ্টার বিষয়ে নয়, আমরা কয়েকজনের ব্যাপারে বলেছি। তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে বলে মনে করি। আমরা তাঁকে সতর্ক থাকতে বলেছি।”

এর আগে একই ধরনের অভিযোগ তুলেছিল বিএনপিও। তারাও বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল, তবে নাম উল্লেখ করেনি।

বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণ দাবি করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, “আমরা এখনই অপসারণ চাইনি, কেবল দৃষ্টি আকর্ষণ করেছি। সময় দিচ্ছি, পরবর্তীতে কী করব, সেটা ভাবছি।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবি না তুললেও জামায়াত জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। তাহের বলেন, “রায়ে যদি কোনো ব্যত্যয় না হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে।”

তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত। তারা চায়, একটি সরকারি ‘আদেশ’-এর মাধ্যমে এই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক।

তাহের বলেন, “অধ্যাদেশ দুর্বল। আদেশের মাধ্যমেই সাংবিধানিক বৈধতা দেওয়া সম্ভব। আমরা আমাদের এক্সপার্ট কমিটি এবং ঐকমত্য কমিশনের এক্সপার্টদের সঙ্গে বসে এই সিদ্ধান্তে এসেছি।”

তার দাবি, এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত হয়েছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে আরও আলোচিত হয় জুলাই সনদ বাস্তবায়নের সময়সূচি, নভেম্বরের শেষ দিকে গণভোট আয়োজনের পরিকল্পনা, ‘এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট’ বাস্তবায়নের রূপরেখা নিয়ে।

তাহের বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, এই সনদ বাস্তবায়ন না হলে, এত পরিশ্রম অর্থহীন হয়ে যাবে। তিনি যথাযথ উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দিয়েছেন।”

বৈঠকে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০